Affiliate marketing কি? যদি আপনি একটি ব্লগ বা ওয়েবসাইট চালাচ্ছেন বা আপনার একটি ইউটিউব চ্যানেল আছে, তাহোলে এফিলিয়েট মার্কেটিং আপনার জন্য অনলাইনে ইনকাম করার সেরা মাধ্যম হিসেবে প্রমাণিত হতে পারে।
এমনিতে, ব্লগ থেকে টাকা আয় করার এবং ইউটিউবের থেকে অনলাইন ইনকামের অনেক উপায় আমাদের কাছে রয়েছে। সেগুলির মধ্যে, Google adsense সেরা। কিন্তু, এফিলিয়েট মার্কেটিং করে আয় করাটা আজ সব থেকে অধিক লাভজনক এবং ব্লগারদের সবচে প্রচলিত উপায় হিসেবে প্রমাণিত হচ্ছে। (Affiliate marketing Bangla tutorial).
শুরুতেই আমি আপনাদের একটা কথা জানিয়ে দিতে চাই। এফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে তাড়াতাড়ি এবং প্রচুর টাকা আয় করার জন্য আপনাদের একটি “ব্লগ“, “ইউটিউবের চ্যানেল” বা “ওয়েবসাইটের” প্রয়োজন হবে।
তবে, আপনার কাছে যদি এমন একটি সোশ্যাল মিডিয়া পেজ বা প্রোফাইল রয়েছে যেখানে আপনার একটি প্রকাণ্ড ফলোয়ার বেস রয়েছে, তাহলে সেখানেও এফিলিয়েট মার্কেটিং করে আনলিমিটেড টাকা রোজগার করতে পারবেন।
তাই আপনি চাইলে একটি ফেসবুক পেজ বা যেকোনো সোশ্যাল মিডিয়া পেজে affiliate marketing করতে পারবেন।
তাহলে চলুন, এফিলিয়েট মার্কেটিং কাকে বলে এবং এর সাথে জড়িত অন্যান্য বিষয় গুলো জেনেনেই।
এফিলিয়েট মার্কেটিং কি ? What is affiliate marketing in Bengali?
Affiliate marketing হলো অনলাইন মার্কেটিং এর একটি উপাদান বা ধরণ। এক্ষেত্রে কোম্পানিগুলি তাদের পণ্য, পরিষেবা বা ব্র্যান্ড এর প্রচার এবং বিক্রয় বৃদ্ধির উদ্দেশ্যে ছোট বড় বিভিন্ন অনলাইন প্রকাশকদের সাহায্য নিয়ে থাকেন।
যেমন ধরুন, কোম্পানির ব্র্যান্ড বা পণ্যের সাথে জড়িত blog, website, social media page, YouTube channel ইত্যাদির সাহায্য নিয়ে এই মার্কেটিং এর কাজটি করা হয়।
আবার অন্য ভাবে বলতে গেলে, এফিলিয়েট মার্কেটিং হলো এমন একটি মাধ্যম যার দ্বারা আমরা যেকোনো অনলাইন কোম্পানির ডিজিটাল প্রোডাক্ট (Digital product), অনলাইন স্টোরের ফিজিক্যাল প্রোডাক্ট (physical product) বা অনলাইনে কেনা যাবে এমন যেকোনো জিনিস, নিজের ওয়েবসাইট, ব্লগ, সোশ্যাল মিডিয়া পেজ বা ইউটিউব চ্যানেলে “এফিলিয়েট লিংক এর মাধ্যমে“ প্রোমোট করতে পারি।
যখনি সেই প্রোমোট করা জিনিসটি আপনার দেওয়া লিংকের মাধ্যমে গিয়ে লোকেরা কিনবেন বা লিংকের মাধ্যমে PRODUCT এর official ওয়েবসাইটে গিয়ে অন্য কোনো product কিনবেন, তখন আপনাকে সেই বিক্রির জন্য কিছু commission দেওয়া হয়।
তবে, আয় করা কমিশনের পরিমান অন্য অন্য প্রোডাক্ট এর ওপর আলাদা আলাদা হতে পারে।
আপনাকে কত টাকা কমিশন হিসেবে দেওয়া হবে, সেটা সেই অনলাইন ওয়েবসাইট কোম্পানিটি ঠিক করবে যার পণ্য বা পরিষেবার প্রচার আপনি করেছেন। এমনিতে, সবটাই আপনাকে আগের থেকেই জানিয়ে দেওয়া হয়।
যেমন ধরুন, যদি আপনি একজন আমাজন এফিলিয়েট মার্কেটার হিসেবে এখানে থাকা পণ্য গুলি প্রচার করছেন, তাহলে আপনি চাইলে amazon-এর standard commission rates গুলি দেখার মাধ্যমে এইটা বুঝে নিতে পারবেন যে কোন জিনিসটি বিক্রি করানোর জন্য আমাজন আপনাকে কত টাকা কমিশন হিসেবে দিবে।
সোজাভাবে এফিলিয়েট মার্কেটিং বলতে কি বুঝায়?
তাহলে, সোজাভাবে বললে – “affiliate marketing হলো এমন একটি মার্কেটিং এর কৌশল যেখানে অনলাইন খুচরা বিক্রেতাদের দ্বারা তাদের অনলাইন প্রোডাক্ট বা পরিষেবা গুলো বিক্রি বা প্রচার করানোর জন্য এক্সটার্নাল ওয়েবসাইট ও ব্লগ মালিকদের এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের কমিশন হিসেবে টাকা দেওয়া হয়।
এক্ষেত্রে, আপনি যেকোনো digital product যেমন “ডোমেইন”, “হোস্টিং”, “ওয়ার্ডপ্রেস থিম”, “অনলাইন কোর্স”,”অনলাইন সফটওয়্যার” ইত্যাদির মার্কেটিং ও প্রচার নিজের ব্লগ বা ওয়েবসাইটে করে তাদের বিক্রি করতে পারেন।
এর বাইরে এফিলিয়েট মার্কেটিং এর সব থেকে সুবিধার বিষয়টি হলো, আপনি ইন্টারনেটে থাকা যেকোনো একটি অনলাইন শপিং ওয়েবসাইটে নিজেকে একজন affiliate marketer হিসেবে রেজিস্টার কোরেতে হবে।
তারপর, আপনি সেই শপিং ওয়েবসাইটে থাকা যেকোনো জিনিশ যেমন, “Mobile”, “TV”, “জামা কাপড়”, বই (books), সফটওয়্যার বা যেকোনো জিনিস affiliate link এর দ্বারা প্রোমোট বা শেয়ার করে টাকা আয় করতে পারবেন।
উদাহরণ স্বরূপে,
কদিন আগেই, আমি একটি স্মার্টফোন একটি অনলাইন শপিং ওয়েবসাইট থেকে কিনেছিলাম।
তারপর, সেই মোবাইলের বেপারে সবটাই জেনে আমি তার ওপর নিজের ব্লগে একটি আর্টিকেল লিখেছি এবং মোবাইলের বেপারে সম্পূর্ণ details দিয়েছি।
শেষে, মোবাইলটি কেনা যাবে এমন একটি e-commerce website থেকে নিজের এফিলিয়েট লিংক (affiliate link) তৈরি করে সেটা আর্টিকেলের মধ্যে যোগ করেছি। এতে যাদের সেই মোবাইল কেনার মন থাকবে তারা আমার শেয়ার করা এফিলিয়েট লিংকের মাধ্যমে সেই ফোন কিনতে পারে।
এখন মোবাইলের বিষয়ে জানার পর, যারা যারা মোবাইলটি কিনতে চেয়েছেন তারা আমার দিয়ে দেওয়া লিংক থেকে সহজে মোবাইলটি কিনেনিতে পারলেন এবং যিহেতু আমার দেওয়া এফিলিয়েট লিংকের মাধ্যমে কেনা হয়েছে, তাই আমি প্রত্যেক বিক্রির জন্য কিছু কমিশন টাকা আয় করে নিতে পারলাম।
এমন ভাবে, আপনি যেকোনো জিনিস নিজের এফিলিয়েট লিংকের মাধ্যমে অনলাইনে প্রচার করে টাকা আয় করতে পারবেন।
যদি আপনার ব্লগে অনেক ট্রাফিক আসছে বা আপনার ইউটিউব চ্যানেলে অনেক ভিউস হচ্ছে, তাহলে আপনি কল্পনা করতে পারবেননা affiliate marketing আপনাকে কত টাকা আয় করে দিতে পারবে।
তাহলে এফিলিয়েট মার্কেটিং কি, সেটা হয়তো এখন আপনারা ভালো কোরে বুঝে গেছেন।

0 Comments